https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মানোন্নয়ন ও ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সদরে আলোচনা সভা

admin
September 23, 2026 8:55 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বগুড়ার সদর উপজেলার বামনপাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বগুড়া সদরের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

 

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বামনপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামিউল ইসলাম রুবেলসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গুর প্রজননস্থলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয় ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা জরুরি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির কয়েকটি বৃক্ষরোপণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একই সঙ্গে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।