https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে হাইচের ধাক্কায় এক যুবক নিহত

admin
September 23, 2026 8:03 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি হাইচ গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ক্ষিদির হাসড়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক হাইচ গাড়িটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।