স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি কল্কিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সোনাতলা উপজেলার রেলস্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাতলা উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. শরিফুল (২৫) এবং সুজায়েতপুর গ্রামের মো. বাবলু প্রামাণিকের ছেলে মো. সাকিল (২৫)।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় রেলস্টেশন রোড এলাকা থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি কল্কিসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

