https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আসন্ন পুলিশ কনস্টেবল পদে চাকরি নামে ১৭ লাখ টাকা চুক্তি অগ্রিম ২০ হাজার টাকা বায়না: ২ জন গ্রেফতার

admin
August 9, 2025 12:13 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৭ আগস্ট আনুমানিক রাত ৯ টায় সদর উপজেলার পীরগাছা বাজারের তিন মাথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের সদস্য মো. মোনারুল ইসলাম (৪০), পিতা ফজলুল হক, সাং চকরামপুর আকন্দ পাড়া, গাবতলী, বগুড়াকে গ্রেফতার করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে, কনস্টেবল নিয়োগের প্রার্থীর আবেদনপত্রের স্ক্যান কপি, দুই কপি ছবি ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের ফটোকপি উদ্ধার করা হয়।
পরে মোনারুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত সাড়ে ৪ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সাইফুল ইসলাম (৫৫), পিতা হবিবার মোল্লা, সাং ব্রজবেলা, জেলা–সিরাজগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কাগজপত্র ও প্রার্থীদের ব্যক্তিগত নথি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরির নিয়োগে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগী সাব্বির তালুকদারের সঙ্গে ১৭ লাখ টাকায় চুক্তি করে এবং অগ্রিম ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রতারণা করে।
গ্রেফতারকৃত মোনারুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।