https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইসলামী ব্যাংকে দুই ঘণ্টার কলম বিরতি, চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

admin
June 8, 2026 8:01 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বগুড়া মহানগরীর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের বগুড়া শাখা ও বড়গোলা শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নেন ফোরামের নেতৃবৃন্দ ও গ্রাহকরা। কলম বিরতি চলাকালে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকে। পরে দুপুর ১২টায় কর্মসূচি শেষ হলে পুনরায় লেনদেন কার্যক্রম শুরু হয়।

এ সময় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখা এবং বড়গোলা শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, সদস্য সচিব শ্রমিক নেতা আজগর আলী, আইনজীবী আল আমীন তরফদার, অধ্যক্ষ ইকবাল হোসেন, বুলবুলি খাতুন, শাহনেওয়াজ রেবা প্রমুখ।

বক্তারা কলম বিরতিতে অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট সংঘটিত হয়েছে, তা দেশের মানুষ এখনও ভুলে যায়নি। তারা অভিযোগ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অতীত রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত। ফলে তার নেতৃত্বে ব্যাংকের সুশাসন ও আমানতকারীদের স্বার্থ রক্ষা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। এই প্রতিষ্ঠানের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ব্যাংকটি পুনরায় অনিয়ম ও লুটপাটের ঝুঁকিতে পড়তে পারে এবং সাধারণ আমানতকারীদের অর্থের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তারা অবিলম্বে বিতর্কিত ও দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে একটি গ্রহণযোগ্য, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান। একই সঙ্গে আমানতকারী, গ্রাহক ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।