https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজের ৯৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
August 6, 2026 5:30 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্রতীকী ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া ডিসপ্লে প্রদর্শনে প্রশংসিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। উদ্বোধনের পর কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করতে শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, শিশু-কিশোর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর প্রতীকী ডিসপ্লে প্রদর্শন করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।