https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় উদ্ধার ১০৩ প্যারাকিট টিয়া অবমুক্ত করল পুলিশ

admin
September 10, 2026 6:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী ‘আল বাকারা ট্রাভেলস’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। পরে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া এলাকায় ওই বাসে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর থেকে ১০টি প্লাস্টিকের খাঁচা উদ্ধার করা হয়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পুলিশ পাখিগুলো উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি অবমুক্ত করা হয়।
এ ঘটনায় পাখিগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।