https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হত্যা চেষ্টা মামলায় র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার’ আরও তিন সন্দেহভাজনকে সদর থানায় হস্তান্তর

admin
September 10, 2026 8:00 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও মারপিট করে হত্যাচেষ্টার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিন সন্দেহভাজনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে বগুড়া জেলার শাজাহানপুর থানার মাঝিরা বোটক্লাব এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বগুড়া সদর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সিজার শেখ (২৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি মো. মহরম ওরফে ক্যাইলা মহরম ওরফে সজীবকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিজার শেখ বগুড়া সদর থানার উত্তর চেলোপাড়ার বাসিন্দা এবং মহরম ওরফে সজীব একই থানার চেলোপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।
অভিযানকালে তাদের সঙ্গে থাকা মো. রুবাই (২২), মো. আশিকুর রহমান আকাশ (৩১) ও মো. আবু জিহাদ (২৮) নামে আরও তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বগুড়া সদর থানার মাটিডালী উত্তরপাড়া এলাকায় জায়া কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মোটরসের সামনে সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. মোকছেদুল হাসান (৩৮)-এর ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে একটি হাইস গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি ঘটনাস্থলে এসে আতঙ্ক সৃষ্টি করে। তাদের কয়েকজনের হাতে পিস্তল, হকিস্টিক, লাঠি ও ধারালো অস্ত্র ছিল। আতঙ্ক সৃষ্টির জন্য তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে হামলাকারীরা মোকছেদুল হাসানকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম কব্জিতে গুরুতর কাটা জখম হয়। পরে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো চাকু ও রামদা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত মোকছেদুল হাসানকে একটি সিএনজিযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলাটি গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় দায়ের করা হয়। মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতার মাধ্যমে অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব কাজ করে যাচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।