https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
December 3, 2025 12:08 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ।

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।
বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক, চালকদের নিয়ে সভা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এবং চালকদের যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের নাম্বারে তারা ফোন দিয়ে তা জানাতে পারবে।
তিনি বলেন, মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, আবদুর রহমান টুলু, ফজলে রাব্বি ডলার,সাফায়ত সজল, রাহাত রিটুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।