এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার হোটেল ৭১-এর অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তৃণমূল দলের সভাপতি আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হানিফ ব্যাপারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ইজান আলী, বড় মসজিদ লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জেলা সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ মোল্লা, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দিন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল হক চৌধুরী ও আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম এবং সদস্য হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে বগুড়ার শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, নুর মোহাম্মদ রাঙ্গা, আব্দুর রহিম, গুলজার হোসেন, মাসুদ মন্ডল, আশরাফুল ইসলাম, আব্দুস সোবাহান, বেলাল হোসেন, রোহিতসহ তৃণমূল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

