https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় তাজ পরিবহনের বাসে ২ হাজার ইয়াবাসহ গার্মেন্টসকর্মী গ্রেপ্তার

admin
September 22, 2026 11:13 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় তাজ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার নুর হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা বানিয়াবস্তি এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়।

এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৫২) তল্লাশি চালানো হয়। বাসটির ই-২ আসনে বসা নুর হোসেনের দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে অ্যামফিটামিনযুক্ত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নুর হোসেন আগে মাসে ১৪ হাজার টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলবে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।