https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ফরহাদ গ্রেফতার

admin
September 22, 2026 10:23 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিপিএসসি বগুড়া, এসআরবি-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসে ১ জন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করে আসিতেছে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২ অধিনায়ক এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি বগুড়া-এর একটি চৌকষ আভিযানিক দল আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলা মাটিডালী বিমান মোড় করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কের উপর একটি মাদক বিরোধী চেকপোস্ট পরিচালনা করে অভিযুক্ত মাদক কারবারী আসামী মোঃ ফরহাদ হোসেন (২৯), পিতা মোঃ হারেজ আলী, সাং-সোনাপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে ১৪ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।