https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বাঁধনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

admin
September 6, 2026 7:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. বাঁধন মিয়া (২১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার বাঁধন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা সরকারপাড়া এলাকার মো. পান্নু সরকারের ছেলে।
‎র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, গাবতলী থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বাঁধন মিয়া গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

‎র‍্যাব জানায়, গাবতলী থানার মামলা নম্বর-১৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৭২/২০২৬-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় বাঁধন মিয়াকে আসামি করা হয়েছে। মামলাটি ধর্ষণের অভিযোগে দায়ের করা হয়েছে।

‎অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
‎র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।