https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

admin
August 31, 2026 3:50 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবতাবাদী দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সোমবার (৩১ আগস্ট) বগুড়া শহরের শহিদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসন, বগুড়া ও জেলা শিল্পকলা একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বক্তারা আরও বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং একই সঙ্গে তারা নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে জানার সুযোগ পাবে। সাংস্কৃতিক চর্চার প্রসারের পাশাপাশি একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
‎আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে অনুপ্রাণিত করার প্রত্যাশা রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।