Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১১ Time View

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার যৌথ আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
‎
‎আলোচনা সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
‎
‎বক্তারা একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎বক্তারা মনে করেন, সামাজিক অপরাধ ও অবক্ষয় রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

Update Time : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬