Dhaka ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ার গোকুলে ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মশাল মিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২০ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধের আহ্বানে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে গোকুল ছ’মিল বন্দর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ মিছিল বের করা হয়।
‎
‎কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিরোধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফাহিনুর ইসলাম মাসুদ।
‎
‎মিছিলে অংশগ্রহণ করেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাহমুদুর রহমান বেলাল, আজমল হোসেন, ফরিদ মণ্ডল, আশরাফুল ইসলাম, রানা মিয়া, মিন্টু মিয়া ও আব্দুর রাজ্জাক।
‎
‎এ ছাড়া যুবদল নেতা বিদ্যুৎ হোসেন, সামিউল ইসলাম, পারভেজ হোসেন, রানা মিয়া ও সুলতান এবং স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহেরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎মশাল মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
‎
‎স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি বিক্ষোভমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‎বগুড়ার গোকুলে ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মশাল মিছিল

Update Time : ১০:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬