https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
June 15, 2026 9:56 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়া মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – শ্রী মঙ্গল হরিজন (৩৫), মোঃ নাদিরুজ্জামান বাঁধন (২২), মোঃ নাজমুল ব্যাপারী (২৬), মোঃ জিহাদ (২৪), মোঃ আলমগীর (৪০), মোঃ রুহেল (২৫), শ্রী দুর্জয় (২৪) এবং মোঃ নিয়াতুল ইসলাম নওসাত (৩৬)।

সোমবার (১৫ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মহানগরীর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে সুইপার কলোনি, চকসূত্রাপুর হাড্ডিপট্টি এবং চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ১, ৪ ও ৫ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ২, ৩, ৬, ৭ ও ৮ নম্বর আসামিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।