https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, যুবক গ্রেপ্তার

admin
July 12, 2026 3:07 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P.) ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১১ জুলাই ২০২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি বিশেষ দল উপপরিচালক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৩-২১২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির সি-২ নম্বর আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা যাত্রী মো. ফরহাদ হোসেনের দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আঙ্গুরত কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোজাম্মেল হক এবং মাতার নাম মোছা. গোলাপ বানু।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে এটি একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।