https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই স্বপন মিয়া সম্মানিত

admin
July 8, 2026 7:06 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্য ও রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করায় বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. স্বপন মিয়াকে বিশেষ সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। জুন-২০২৬ মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, এসআই স্বপন মিয়ার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’- এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকমুক্ত বগুড়া গড়ে তুলতে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জুন মাসজুড়ে এসআই স্বপন মিয়া নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে একাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় এসআই মো. স্বপন মিয়া বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মাদকমুক্ত বগুড়া গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এসআই স্বপন মিয়ার সাফল্যের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান আগের মতোই কঠোরভাবে চলবে। একই সঙ্গে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এসআই স্বপন মিয়ার এ অর্জন বাহিনীর অন্যান্য সদস্যদেরও আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং মাদক নির্মূলে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।