https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১৪ জুলাই মঙ্গলবার বগুড়ায় এনসিপির জুলাই পদযাত্রায় আসছেন নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

admin
July 8, 2026 10:14 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামী ১৪ জুলাই বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

দলটির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৪ জুলাই মঙ্গলবার বগুড়া সদরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করবেন বলে পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে মাটিডালী পৌঁছে বগুড়া মহানগরের কালিতলা থেকে পদযাত্রা শুরু হবে। এরপর কাঁঠালতলা মোড় ও নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীও উপস্থিত থাকবেন।
পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রাতেও তারা অংশ নেবেন।

আল-ওয়াসি জীম আরও জানান, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও থাকবে। কর্মসূচি সফল করতে এবং বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে শিগগিরই একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।