https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মিনি-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খেলে-দিলাম একাদশ

admin
October 10, 2026 8:35 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মিনি-বার ফুটবল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে সিস্টেম বয়েজ একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলে-দিলাম একাদশ।

‎শনিবার (১০ অক্টোবর) বগুড়া শহরের ভাটকান্দি মদিনাপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়।

‎টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলে-দিলাম একাদশকে পুরস্কার হিসেবে একটি ভেড়া এবং রানার্সআপ সিস্টেম বয়েজ একাদশকে একটি রাজহাঁস দেওয়া হয়। ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

‎পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল, ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন এবং সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামগ্রিক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে অনুপ্রাণিত করে।

‎তাঁরা আরও বলেন, মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা, শিক্ষাজীবনে অবনতি ও নৈতিক অবক্ষয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শ্রমজীবী মানুষ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

‎‘খেলা হবে বন্ধুত্বের জন্য, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়ে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাটকান্দি মদিনাপাড়া তরুণ সমাজ টুর্নামেন্টটির আয়োজন করে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।