https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৩৮ কোটি টাকা আদায়ে মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত ‘আল্টিমেটাম’

admin
December 5, 2025 10:49 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ছয়বার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পরও কিস্তি পরিশোধ না করায় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাকে চূড়ান্ত ‘কল ব্যাক নোটিশ’ পাঠিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

গত বুধবার (৩ ডিসেম্বর) ইস্যুকৃত এই নোটিশটিতে স্বাক্ষর করেছেন ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মো. তৌহিদ রেজা সিডিসিএস। নোটিশে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ঋণের সমুদয় পাওনা পরিশোধের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’-এর নামে ব্যাংক থেকে এইচপিএসএম (প্রজেক্ট) ও বাই মুরাবাহা টিআর (চলতি মূলধন) বাবদ মোট ২২০ মিলিয়ন বা ২২ কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও সেই টাকা পরিশোধ করা হয়নি। মুনাফা ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ৩৮৪.৭৬ মিলিয়ন বা প্রায় ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।

শাখা প্রধান মো. তৌহিদ রেজা সিডিসিএস স্বাক্ষরিত ওই নোটিশে ব্যাংকের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে বলা হয়, গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক বিভিন্ন সময়ে মোট ৬ বার ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আফাকু কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কোনো কিস্তির টাকাই জমা দেয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, “নিয়মিত কিস্তি দিলে ২০১৭ সালের মধ্যেই এই প্রকল্পের দায় পরিশোধ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, লাভজনক একটি প্রকল্প থেকে শুধু সদিচ্ছার অভাবে ব্যাংকের দায় পরিশোধ না হয়ে ঋণের বোঝা বেড়েছে।”

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার মৌখিকভাবে, ফোনে এবং এর আগে একাধিক চিঠি (১০/০৯/২০২৪, ১০/১১/২০২৪ ও ৩১/০৮/২০২৫ তারিখে) দিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের পক্ষে আর বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ঋণের সমুদয় অর্থ (৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা) পরিশোধ করে হিসাব নিষ্পত্তি করার জন্য মাহমুদুর রহমান মান্নাকে চূড়ান্ত অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।