https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

admin
June 15, 2026 8:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় শহরের ঝাউতলায় চেম্বার ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. অসিয়া খাতুন উপস্থিত থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী সভাপতি পদে মো. সেলিম রেজা ‘ছাতা’ এবং এমএসএম আতিকুর রহমান বাদল ‘গোলাপ ফুল’ প্রতীক পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. এরশাদুল বারী এরশাদ ‘হারিকেন’, মো. মামুনুর রশিদ মামুন ‘মোমবাতি’, মো. হামিদুল হক চৌধুরী হিরু ‘আনারস’ এবং মো. মামদুদুর রহমান শিপন ‘খেজুর গাছ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পরিচালক পদে মো. রায়হান হক ‘মোবাইল ফোন’, সুমন কুমার সিং ‘প্রজাপতি’, এমদাদ আহমেদ ‘কলম’, মো. রফিকুল ইসলাম ‘বই’, মো. মাহফুজুল হক ‘দেয়াল ঘড়ি’, মো. মহররম আলী ‘মোটরসাইকেল’, শাহিনুর ইসলাম ‘ঘোড়া’, মো. কায়েস ‘ডাব’, মো. আব্দুল বাছেত ‘গরুর গাড়ি’, সৈয়দ সোহেল আহমদ ‘ঈগল’, মো. জরজিস হোসেন ‘মোরগ’, মো. শফিকুল ইসলাম খোকন ‘দোয়াত-কলম’, খন্দকার মেজবাহুল হক রন্টু ‘দোয়েল পাখি’, মো. রাসেদুল ইসলাম ‘মই’, শ্রী পরিমল চন্দ্র দাস ‘ফুটবল’, শামসুল হক বেনু ‘চেয়ার’, এস এম নুর-ই আলম সিদ্দিকী পল্লব ‘হরিণ’, মো. শাহিনুর ইসলাম সবুজ ‘কাপ-পিরিচ’, মো. মতিউর রহমান ‘চশমা’, মো. আজিজার রহমান মিলটন ‘উড়োজাহাজ’, মো. মানিক সরকার ‘টেলিভিশন’ এবং কামাল ইনেনু ‘আপেল’ প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক—এই তিনটি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭ জন।

নির্ধারিত তফসিল অনুযায়ী ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ টিটু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন পর্যায়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, তফসিল অনুযায়ী সব নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। আসন্ন নির্বাচনে চেম্বারের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।