https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা যুবদল সভাপতির পিতার মাগফিরাতে দোয়া মাহফিল

admin
August 31, 2026 10:11 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আলহাজ্ব মোঃ নূরুল হুদার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাদ আসর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা যুবদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র ও সবুজ দেওয়ান, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম ও ইমরান হোসেন এবং দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি।
এ ছাড়া বগুড়া জেলা যুবদলের ২৫টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে মরহুম আলহাজ্ব মোঃ নূরুল হুদার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি এবং ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী, স্বজন ও মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আলহাজ্ব মোঃ নূরুল হুদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, প্রিয়জন হারানোর শোক অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।