এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) সন্ধ্যায় বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আমীর, সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহভীতি, সততা, দক্ষতা ও আমানতদারিতার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি দায়িত্বশীলদের আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখারও আহ্বান জানান।

