https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু’ এলাকায় শোকের ছায়া

admin
February 13, 2025 2:09 am
Link Copied!

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের শালফা গ্রামে ১২ ফেব্রæয়ারী বুধবার বিকালে পানিতে ডুবে রবিউল ইসলাম রিয়াদ (৪) ও সামিয়া খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ঞায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রিয়াদ ও ইদ্রিস আলীর মেয়ে সামিয়া খাতুন বাড়ির কাছেই একটি ডোবার ধারে কলার মোচা দিয়ে খেলা করছিল। এ সময় একটি মোচা ডোবার মধ্যে পরে গেলে রিয়াদ সেটি তুলতে যায় এবং পানিতে ডুবে যায়। পরে সামিয়া তাকে পানি থেকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে রিয়াদের মা অনেক খোজাখুজি করে কাতের না পেয়ে প্রতিবেশীদের কাছে যায়।

একজন প্রতিবেশী শিশুদের পায়ের জুতা ডোবার পানিতে ভাসতে দেখলে তারা দ্রæত সেখানে যায় এবং চিৎকার করে। স্থানীয়রা এগিয়ে এসে ডোবায় নামলে পায়ের সাথে শিশু দুটি বেজে যায়। পরে তারা শিশু দুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পপ. কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন জানান, “শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।