https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ” স্বামী গ্রেফতার

admin
October 27, 2025 7:19 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় খালেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে ঘরবন্দী রেখে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী মিলনকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক কলহে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার সকালে শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকার বাড়ী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত স্বামী মিলন হোসেনকে গ্রেফতার পর, আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মারধর করে ঘরে আটকে রাখার ৩ দিন পর গৃহবধূ খালেদার মৃত্যু হয়েছে। স্ত্রী হত্যায় অভিযুক্ত মিলন একজন চা বিক্রেতা। পারিবারিক কলহের জেরে তিনি প্রায়ই স্ত্রীকে ঘরবন্দী রেখে মারধর করতো। গত শনিবার রাতেও স্ত্রীকে মারপিট করেছে মিলন।

গত রবিবার রাতে গৃহবধূ খালেদার শারীরিক অবস্থার অবনতি হয়। ভোরে প্রতিবেশীরা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর মরদেহ স্বাভাবিক মৃত্যু বলে দাফন প্রস্তুতি নেয় অভিযুক্ত স্বামী মিলন। বিষয়টি প্রকাশ পেলেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী মিলনকে তাৎক্ষণিক গ্রেফতার করে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আটকের পর স্ত্রীকে মারপিটের কথা স্বীকার করে, অভিযুক্ত মিলন। তিনি বলেন, আমার স্ত্রী সবসময় ঘরের মধ্যে থাকে, তাকে আটকে রাখিনি। সবার সংসারে মাঝেমধ্যে ঝগড়া হয়। গত শনিবার রাতে খালেদাকে দু’টি চড় মেরেছিলাম। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামী মিলনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।