https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মহাসড়কে দুর্ঘটনায় নাবিল হোটেলের ম্যানেজার নিহত

admin
March 14, 2025 11:36 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকায় দুর্ঘটনায় শাহজাদা খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার।

নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছেন ছেলে আসিফ। আজ ১৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইডে এর দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটু কুয়াশা ছিল। ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইটে শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাকতাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। পরে চাকার নিচে পরে পিষ্ট হয়ে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনার স্থলেই সেই নিহত হয়।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।