https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে র‌্যাব-১২–এর অভিযানে ১.৫৭ লাখ টাকার জাল নোটসহ তিনজন আটক

admin
November 30, 2025 9:48 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২–এর বিশেষ অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিপিএসসি বগুড়া র‌্যাব-১২–এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

‎র‌্যাব জানায়, মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন নামে একজনের ফেসবুক আইডিতে পাথর বিক্রির উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করা হয়েছে” এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে ফারুক হোসেনের বসতবাড়ির পশ্চিম দুয়ারী সন্তানদের শয়নকক্ষে অভিযানে প্রবেশ করে র‌্যাব সদস্যরা।

‎অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,

‎নায়েব আলী (৪২), পিতা মৃত আবুল কাশেম, গ্রাম গদনকুড়ি, থানা সিংড়া, নাটোর;

‎রফিকুল ইসলাম (৪২), পিতা মোজাম্মেল হক, গ্রাম ছাওড়, থানা তানোর, রাজশাহী;

‎এনামুল হক (২৯), পিতা মো. আ. রশিদ, গ্রাম পাকিশা, থানা সিংড়া, নাটোর।

‎অভিযানের সময় জাল নোট ছাড়াও তিনটি সাদা–কালো ছোট পাথর, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, চারটি সিম কার্ড এবং নগদ ৪ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২। সংস্থাটি আরও জানায়, জাল নোট চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।