https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুর আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

admin
August 6, 2026 5:48 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বগুড়ার শেরপুর পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজে ‘সচেতনতা থেকে প্রতিরোধ: সাইবার বুলিং-এর ঝুঁকি, প্রভাব ও প্রতিকার’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রায় ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ শেরপুর), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোখলেসুর রহমান।

 

এছাড়াও সেমিনারের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) সারাওয়াত রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) সুস্মিতা তাসনীম।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাইবার বুলিং, সাইবার ক্রাইম এবং ডিজিটাল সুনাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।