Dhaka ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন (৪৩) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়া সদর উপজেলার বেংচিয়াপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, এলাকায় ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানকালে বেংচিয়াপাড়া গ্রামের নিজ বসতবাড়ির উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষ থেকে রিপনকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অ্যামফিটামিনযুক্ত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার মো. রিপন (৪৩) বগুড়া সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বেংচিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নাদু মিয়া এবং মাতার নাম সুফিয়া বেওয়া। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মধ্যপাড়া। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানা গেছে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎
‎কোথা থেকে ইয়াবার এই চালান সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

‎বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬