https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কনফারেন্স রুমে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার চুক্তি স্বাক্ষরিত

admin
June 24, 2026 11:39 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কনফারেন্স রুমে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে মঙ্গলবার (২৩ জুন) একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জনাব আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রকল্পটির মূল প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মাকছুদ আলম খান, যিনি প্রকল্পটির ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে আরডিএ রুরাল ইকো-ট্যুরিজম প্রোগ্রামকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও নতুন গতিশীলতা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টজন ও বিশিষ্ট অংশীজনেরা মনে করেন, এ প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গে গ্রামভিত্তিক পর্যটনের ব্যাপক বিকাশ, স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি, যুব কর্মসংস্থান এবং কমিউনিটিভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অভাবনীয় সুযোগ সৃষ্টি হবে।

আরডিএ রুরাল ইকো-ট্যুরিজম প্রোগ্রামের আওতায় একটি স্বতন্ত্র পর্যটন ব্র্যান্ড গড়ে তোলা হয়েছে, যার নাম ‘উত্তরাভিযান’ (The Expedition North)। প্রকল্পটিতে বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান ‘ডাহুক’। অনুষ্ঠানে ডাহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাগফি রেজা সিদ্দিক উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।