স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বগুড়া শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. বজলুর রশিদ সুইট এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুর রহিম দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মো. জাফর আহমেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-মুমিন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা এবং কার্যনির্বাহী সদস্য আলহাজ মমিনুর রশিদ শাইন।
অনুমোদনপত্রে কেন্দ্রীয় কমিটি নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

