https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: ফজল-এ-খুদা তুহিন

admin
August 1, 2026 6:15 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ‎ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৫টায় নিমগাছী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় দলের সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎সভায় সভাপতির বক্তব্যে নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন বলেন, “বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও আন্দোলন-সংগ্রাম সফলভাবে মোকাবিলা করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ত্যাগী, পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করতে হবে।”
‎তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপিই ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বের প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে।”
‎বিশেষ অতিথির বক্তব্যে নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী বলেন, “ইউনিয়নের সকল নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দলীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।”

‎ সভায় আরও বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন স্বপন, আব্দুল কাদের, মোজাহিদুল ইসলাম, আব্দুল খালেক, মিস্টার আলী, আব্দুল মালেক, কাজিউল ইসলাম, ফজলুল হক, ওয়াজেদুর রহমান বিটল, মুরাদুজ্জামান, আব্দুল ওয়াদুদ সরকার, ফজলুল, দোলা মিয়া, সাদিকুল ইসলাম, শাহার আলী, আমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, রেজাউল হোসেন, শহিদুল ইসলাম, রাজিব উদ্দিন ও মনির হোসেন।
‎এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আল-আমিন; নিমগাছী শ্রমিক দলের নেতা হেলালুজ্জামান ও হোসেন আলী; কৃষক দলের শফিকুল ইসলাম ও মুক্তার হোসেন; যুবদলের নেতা শামীম আহমেদ, তরিকুল ইসলাম, ওমর ফারুক, মাসুদ রানা, রিপন মিয়া, রাজু আহমেদ ও মিনার হোসেন; স্বেচ্ছাসেবক দলের নেতা বিটল সরকার ও তরুণ মিয়া; ওলামা দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা মেহেদী হাসান, আজিজুল হক, সিয়াম ও রবিন মিয়া।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য সম্মেলনের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দলের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎সভা শেষে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিমগাছী ইউনিয়ন বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।