https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

admin
September 21, 2026 2:46 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

হুথি হামলার মধ্যেও সৌদি আরব থেকে আংশিকভাবে তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত প্রশমনে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনার কারণে তেলের বাজারে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাজারে কিছুটা স্বস্তি তৈরি করেছে। তবে সেই উদ্যোগ বাস্তবে কতটা অগ্রসর হবে, তা সময়ের ওপর নির্ভর করছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনর্বহালের খবরও সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।