https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

admin
August 6, 2026 5:13 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়া মূক-বধির বিদ্যালয়ে দোয়া মাহফিল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর শাহে আলমের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভাই পাগলা মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম।
দোয়া শেষে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান দেশের একজন কৃতী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শাহাদতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিশেষ মোনাজাতে মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাতের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।