https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ১০ অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

admin
August 28, 2026 12:11 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় ১০টি অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার খন্দকাটোলা গ্রামে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস)-এর আয়োজনে আয়বর্ধক কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকু, সমাজকর্মী মঞ্জুরুল ইসলাম, আসাদুল ইসলাম ও সাংবাদিক আবু জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মিনা খাতুন, নুরুন্নাহার, শেফা বেগম, ফুলমতি, মাহমুদা, ফাতেমা, আব্দুরী, লাকী ও আরশিনাসহ মোট ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

আয়বর্ধক এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ছাগল পালন করে ভবিষ্যতে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।