মিন্টু ইসলাম:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ।
বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এক অভিনন্দন বার্তায় গোলাম মোঃ সিরাজ রিজভীকে বিএনপির ‘দুঃসময়ের বিশ্বস্ত ভ্যানগার্ড’ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি আরও গতিশীল, সুসংগঠিত ও গণমুখী হয়ে উঠবে—এটাই প্রত্যাশা।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

