https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

রোদের তীব্রতা থেকে স্বস্তি দিতে “আমাদের প্রিয় সৈয়দপুর” এর মানবিক উদ্যোগ

admin
July 26, 2025 4:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর সৈয়দপুরে প্রচণ্ড রোদের ভেতর খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে শতাধিক রিকশাচালকদের মাঝে বিশেষ ধরনের ক্যাপ ছাতা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।

শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়স্থ স্মৃতিঅম্লাণ চত্বরে অবস্থানরত রিকশাচালকদের মাঝে এসব ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

রিকশাচালকদের রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা দিতে এবং কিছুটা স্বস্তি দিতে ক্যাপ ছাতা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মাথায় সহজে আটকে রাখা যায় এমনভাবে ডিজাইন করা এই ছাতাগুলো গরমের দিনে চালকদের কিছুটা আরাম দেবে বলে আশা প্রকাশ করেন তারা।

ক্যাপ ছাতা পেয়ে খুশি রিকশাচালক রুস্তম, মাবুল, সুষান্ত ও সেলিম বলেন, “প্রতিদিন জীবিকার জন্য রোদের মধ্যে রিকশা চালাতে হয়। প্রচণ্ড রোদে কষ্টের সীমা থাকে না। এই সময় এমন একটা ক্যাপ ছাতা উপহার পেয়ে আমরা সত্যিই উপকৃত। রোদে-বৃষ্টিতে এটি অনেক কাজে লাগবে।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজা প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই চেতনা নিয়েই কাজ করি। সৈয়দপুরে বর্তমানে প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে। রিকশাচালকরা সবচেয়ে বেশি কষ্ট করছেন। তাই আমরা চাই তাদের পাশে থাকতে, তাদের জন্য কিছু করতে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।