https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে- হাবিবুর রশিদ সন্ধান

admin
October 23, 2025 7:41 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সংগঠনকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধুনট পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‎তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শই আমাদের প্রেরণার উৎস। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের প্রতিটি কর্মীকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

‎সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ এবং উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সানজাদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সহ-সভাপতি আহসান হাবীব, আনোয়ার হোসেন, জিয়াউল হক মিথুন, সাদ্দাম হোসেন ও মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হৃদয়, ইমরান হোসেন, এস. এম. জাকির হাসান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, ফারহান সাদিক, শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি এবং সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওহাব।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী রকিবুল হাসান রকি, সোহাগ ইসলাম, আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সভাপতি হাবিবুর রশিদ সন্ধান আরও বলেন, “সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।