https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সংসদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

admin
September 21, 2026 7:15 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

বৈঠকে কমিটির সদস্য কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের, পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, নেত্রকোনা-৪ আসনের মো. লুৎফুজ্জামান বাবর, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং মেহেরপুর-১ আসনের মো. তাজউদ্দীন খান উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ২০২৭ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য বরাদ্দকৃত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।