https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট ও শপিংমল

admin
June 2, 2026 8:21 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার। সোমবার (১ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব ধরনের শপিংমল, সুপার শপ, মার্কেট এবং খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের বাণিজ্যিক কার্যক্রম শেষ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও ডিজিটাল আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা।
স্থানীয় মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করা।

নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
সরকারের আশা, এ পদক্ষেপের মাধ্যমে বিদ্যুতের অপচয় কমবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস পাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।