https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

১৮ বছরেও সংস্কার হয়নি বগুড়া শেরপুর খেরুয়া মসজিদ-টোলা মাজার সড়ক, অভিনব প্রতিবাদে এলাকাবাসী

admin
August 1, 2026 6:08 pm
Link Copied!

মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ ও টোলা মাজার সড়ক দীর্ঘ প্রায় ১৮ বছরেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

 

শনিবার (১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খন্দকার টোলা মাজার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে স্থানীয়রা রাস্তার মাঝখানে প্রায় ৬ ফুটজুড়ে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মতো প্রতিবন্ধক তৈরি করেছেন। পাশাপাশি দুই পাশে বস্তা টাঙিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। বর্তমানে সড়কটি দিয়ে কেবল পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “আমাদের এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো উন্নয়ন হয়নি। এতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সড়কটির সংস্কার হবে বলে আশা করছি।”

এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, রাস্তা বন্ধ করে সংস্কার দাবীতে প্রতিবাদ বিষয়ে আমি কিছু জানিনা এখন জানলাম “তবে রাস্তাটির উন্নয়নকাজ হবে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।