https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 23 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞানপার্টির খপ্পরে লাখ টাকা-মোবাইল খোয়ালেন কাপড় ব্যবসায়ী!

admin
July 23, 2023 7:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজধানীর ডেমরায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একলাখ টাকা ও দামি একটি মোবাইল হারিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের নামের এক কাপড় ব্যবসায়ী। শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই ব্যবসায়ীর স্ত্রী শাহনাজ বেগম বলেন, আমার স্বামীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজী হোসেন প্লাজায় একটি কাপড়ের দোকান রয়েছে। মালামাল কেনার জন্য আজ দোকান থেকে এক লাখ টাকা নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটি ডাব কিনে খেয়ে গাড়িতে উঠার আগেই মামুন অচেতন হয়ে পড়ে যায়।

পরে তাকে পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে পাকস্থলী ওয়াশ করে তাকে ভর্তি করা হয়। তিনি আরও জানান, আব্দুল্লাহ আল মামুন ডেমরার সানারপাড় এলাকার আব্দুল হকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক কাপড় ব্যবসায়ী নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল হারিয়েছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে পাকস্থলীর ওয়াশ করে এখানে ভর্তি করা হয়। ওই ব্যবসায়ী পুরো সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।