Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছান।

সংবর্ধনা অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন। এ সময় তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।
প্রাণের শহর শেরপুর বগুড়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬