Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে বিটিভিতে প্রচারিত তানভীরের একক নাটক ‘মৌনতার মন ভাঙে না’

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রূপবতী তরুণী মৌনতা। কিন্তু সে বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। আমাদের সমাজের প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। সে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস নামে একটি ছেলের সঙ্গে মৌনতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবন্ধী মেয়েটিকে কায়েসের পরিবার মেনে নিতে চায় না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মৌনতার মন ভাঙে না’।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় রাজীব মণি দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটিতে কায়েস চরিত্রটিতে রূপায়ন করেছেন গোলাম কিবরিয়া তানভীর। এছাড়াও অভিনয় করেছেন নিশাত তাসনিম তমা, মোহাম্মদ বারি, সুজাত শিমুল, নিথর মাহবুব, সাহেলা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার, অপ্সরা শিকদার প্রমুখ।

নাটকটি নিয়ে তানভীর বলেন, দেখা যায় বিটিভিতে নিয়মিত কাজ করা হয়। আর বিটিভির কোন নাটকের স্ক্রিপ্ট আসে, তখন অনেক খশি হই। এছাড়াও এই নাটকের স্ক্রিপ্ট ভালো ছিলো। তাছড়া কায়েস সমাজের সব বাঁধা ভেঙ্গে দিয়ে মৌনতাকে নিজের করে পেতে চায়। মৌনতাও তার ভালোবাসার বিশ্বাস রেখে কায়েসকে বিয়ে করতে চায়। প্রতিবন্ধীরাও যে সুশিক্ষা পেলে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তার জলন্ত উদাহরণ মৌনতা ও কায়েসের এই ভালোবাসাতে।

জানা গেছে, নাটকটি আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

আজ রাতে বিটিভিতে প্রচারিত তানভীরের একক নাটক ‘মৌনতার মন ভাঙে না’

আপডেটের সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪