Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,

ঝালকাঠির নলছিটি উপজেলায় মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনছার আলী হাওলাদার নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। আনছার আলী ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

Update Time : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪