https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 21 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ও মাতৃভাষা দিবস উপলক্ষে বিরামপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

admin
February 21, 2023 5:34 pm
Link Copied!

মোহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

আন্তর্জাতিক ও মাতৃভাষা দিবস উপলক্ষে
বিরামপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গভীর শ্রদ্ধা যথাযথ মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি-২০২৩) রাত বারোটা এক মিনিট সময় বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাতের প্রথম প্রহরে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর এবং নবাবগঞ্জ সার্কেল) এ কে এম ওয়াহেদুলনবী,অফিসার ইনচার্জ বিরামপুর থানা সুমন কুমার মহন্ত,বিরামপুর মহিলা কলেজের উপাধাক্ষ্য মেজবাউল হক,বিরামপুর প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক মশিহূর রহমান সহ প্রমুখ গণ উপস্থিত ছিলেন।

 

 

এছাড়াও প্রথম প্রহরে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ,বিরামপুর প্রেসক্লাব,পৌরসভা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে এক মিনিট নীরবতা পালন সহ শহীদের প্রতি মাগফেরাত কামনা করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।