https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে বগুড়ায় পৌঁছেছে জিম্বাবুয়ে ‘এ’ দল

admin
June 3, 2026 11:53 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
আগামী ৮ ও ১০ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দুটি আন্তর্জাতিক একদিনের ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই বগুড়ায় পৌঁছেছে জিম্বাবুয়ে এ ক্রিকেট দল। দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে বগুড়ার অন্যতম বিলাসবহুল আবাসন বগুড়া মমইন রিসোর্টে এ, যেখানে তারা পুরো সিরিজ চলাকালে অবস্থান করবে।

দীর্ঘদিন পর বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজন হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে এবং দেশের ক্রিকেট অবকাঠামো ও আঞ্চলিক ভেন্যুগুলোর গুরুত্ব আরও বাড়াবে।

আগামী ৮ ও ১০ জুন অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিতে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের তরুণ ও উদীয়মান ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ পাবেন। বগুড়াবাসীও মাঠে উপস্থিত থেকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ উপভোগ করতে মুখিয়ে আছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।