Dhaka ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি সভার টাকা আদায় করতে গিয়ে মাদ্রাসার শিশু হাফেজ নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শাজাহানপুরে রাস্তায় দাড়িয়ে ইসলামি সভার টাকা আদায় করার সময় গাড়ী চাপায় মুসাব্বির (১০) নামে এক হাফেজী শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। কোরআনের এই পাখিটি মৃত্যুর ফলে উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (২৪ই জানুয়ারি) জানাযায়, উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মাদ্রাসা গেটে এ ঘটনা ঘটে।
নিহত মুসাব্বির (১০) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে ক্ষুদ্র ফুলকোট ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় হিফজ বিভাগে ৫ম পারা পড়াশোনা করতো।

মাদরাসা সভাপতি আবুল কাসেম সরকার জানান, ইসলামি জালসার টাকা কালেকশন করতে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের সাথে নিয়ে চোপিনগর থেকে বগুড়া মহাসড়ক সংযোগ রাস্তায় টাকা আদায় করছিল। এসময় কাঁচামালের একটি গাড়ী উল্টে মুসাব্বীরের উপরে পরে যায়। এরপর আহত মুসাব্বিরকে বি-ব্লক ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে নিতে বলেন। আর সেখানে নেয়ার পথেই সে মারা যায়। তিনি বলেন, ভাগ্যে ছিল তাই হয়েছে। আর পরিবারের সাথে এটি আপোষও করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মুসাব্বিরের বাবা-মা খুব৷ গরীব। অভাবের সংসার। তাই তাদেরকে টাকার লোভ দিয়ে আপোষ করেছে মাদ্রাসা কমিটি। এছাড়াও প্রলোভন দিয়েছে নিহত মুসাব্বিরের নামে মাদরাসার নাম পরিবর্তন করার জন্য।

আর সুশীল সমাজের লোকজন বলেন, ইসলামী জলসার নামে ছোট ছোট অবুঝ শিশু শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় টাকা আদায় করা একটা ব্যবসায় পরিনত হয়েছে। এসব কাজে শুধু বাধা নয়, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এবিষয়ে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অবুঝ এই কোরআনের পাখি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ইসলামি সভার টাকা আদায় করতে গিয়ে মাদ্রাসার শিশু হাফেজ নিহত

Update Time : ১২:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫